News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

শাহেদকে নিয়ে টিপুর বিস্ফোরক মন্তব্য


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১১:০১ পিএম শাহেদকে নিয়ে টিপুর বিস্ফোরক মন্তব্য

এবার নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু। নিজের ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে টিপু অভিযোগ করেছেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ আজমেরী ওসমানের ঘনিষ্ট সহযোগী ও ক্যাশিয়ার কালাকে শেল্টার দিচ্ছেন। যা নিয়ে উঠেছে বিরূপ সমালোচনার ঝড়। তবে মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেছেন মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ।

তিনি দাবি করেছেন মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপুর মস্তিস্ক বিকৃতি ঘটেছে। যে কারণে তিনি অসংলগ্ন অসত্য কথা বলছেন। বরং এডভোকেট টিপুই আজমেরী ওসমানের দোসরকে নিজ গাড়িতে নিয়ে ঘুরাফেরা করেন বলে তিনি দাবি করেন। 

শনিবার নিজের ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাসে মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু বলেন, ওসমান গডফাদাররা দোসররা নতুন ভাবে আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছে।আমি বার বার ওসমান গডফাদারদের তৎপরতা বিরুদ্ধে কথা বলায় এবং তারা একের পর এক আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদ দিয়ে রাজনৈতিক ভাবে ঘায়েল করতে চায়। খুনী ও গডফাদার আজমেরী ওসমানের সহযোগী ও তথাকথিত ক্যাশিয়ার কতিপয় কালা, বর্তমানে যুবদলের সাহেদের সহযোগী সেই কালা এখন আজমেরীর যোগসাজশে আমার বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচার চালাচ্ছে এবং ষড়যন্ত্র করছে। কারণ আমার জন্য ওসমান গডফাদারদের সহযোগিরা নারায়ণগঞ্জ শহরে ঠিকমত তৎপরতা চালাতে পারছেন এবং মিছিল ও মিটিংয়ে বাঁধা গ্রস্থ হচ্ছে, তাই তারা আমাদের দলের ভিতরে ঘাপটি মেরে থাকা ও শহরের বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে থাকা দালালরা সুযোগ বুঝে ও কল্প কাহিনী সাজিয়ে , জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচার চালাচ্ছে।তাই আমাদের দলের প্রতিটি নেতাকর্মীকে বলবো, আপনারা সবাই সজাগ থাকবেন তারা নিষিদ্ধ আ'লীগ ঘোষিত কালো চলতি বছরের ২৫ জুন সারা বাংলাদেশ সহ নারায়ণগঞ্জ শহরে আইন শৃঙ্খলা অবনতি করার অপকৌশল হিসাবে আমাকে ঘায়েল করার এক ষড়যন্ত্রে মেতে উঠেছে, যেন আমি তাদের বিরুদ্ধে রাজপথে নামতে না পারি ও কথা বলতে না পারি। তাই ষড়যন্ত্রকারীরা তোমারা যতই ষড়যন্ত্র করো, আমি ওসমান গডফাদারদের তৎপরতা বিরুদ্ধে কথা বলা ছাড়বো না ও রাজপথ ছাড়বো না। ইনশাআল্লাহ।

এ বিষয়ে জানতে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, মৌমিতা পরিবহনের শ্রমিক কমিটির কাছ থেকে মহানগর বিএনপির সদস্য সচিবসহ কয়েকজন টাকা চেয়েছে। শ্রমিক কমিটির লোকজন যেহেতু আমার এলাকার বাসিন্দা তারা আমার কাছে জানতে চেয়েছিল। আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু চাঁদাবাজ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে চান সেহেতু আমি এর বিরোধীতা করেছি। আমি হারাম খাই না সেজন্য তাদেরকেও নিরুৎসাহিত করেছি।

এরপর থেকেই অ্যাডভোকেট আবু আল ইউসুফ টিপু ও তার অনুগামীরা আমার বিরুদ্ধে লেগেছে। মহানগর বিএনপির সদস্য সচিব এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু আপাদমস্তক মস্তিস্কৃ বিকৃত হয়েছে। বিগত দিনে আন্দোলন সংগ্রামে কারা ওসমান পরিবারের সঙ্গে সখ্যতা বজায় রেখে চলেছিল। জুলাই গণঅভ্যুত্থানের পরে কারা মামলা বাণিজ্য করেছে এটা নারায়ণগঞ্জবাসী জানে। সে বিপ্লবকে শ্রমিক নেতা পরিচয় দিয়ে নিজ গাড়িতে নিয়ে ঘোরাফেরা করে। অথচ এই বিপ্লব আজমেরী ওসমানের ঘনিষ্টজন ছিল এটা সকলেই জানে। মূলত এডঃ মোঃ আবু আল ইউসুফ খান টিপু নিজের দোষ ঢাকতে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।