News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

আনন্দ উৎসবের দুর্গা পূজা উদযাপিত হচ্ছে : বদু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৬, ১০:০০ পিএম আনন্দ উৎসবের দুর্গা পূজা উদযাপিত হচ্ছে : বদু

নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া হোসিয়ারি দূর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ হোসিয়ারি অ্যসোসিয়েশনের নেতৃবৃন্দ।

রোববার সন্ধ্যায় বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদুর নেতৃত্বে হোসিয়ারি সমিতির নেতৃবৃন্দরা পূজামণ্ডপে উপস্থিত হন। এসময় তারা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

সভাপতি বদিউজ্জামান বদু বলেন, আমরা প্রতিবছরই নয়ামাটি, পালপাড়া, উকিলপাড়া পূজামণ্ডপে সুন্দরভাবে পূজা উদযাপনের জন্য সার্বিকভাবে সহযোগীতা করি। এবার আনন্দ উৎসবের সাথে পূজা উদযাপিত হচ্ছে। আমরা তাদের সফলতা কামনা করি। একই সাথে আগামী দিনে আরও সুন্দরভাবে তারা তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে এই আশাবাদ রাখছি।

এসোসিয়েশনের পরিচালক আব্দুস সবুর খান সেন্টু বলেন, ‘উকিলপাড়ায় ৭৪ তম দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। উকিলপাড়া হচ্ছে হোসিয়ারি এলাকা। দীর্ঘদিন ধরেই হোসিয়ারি মালিক ও স্থানীয় বাসিন্দারা সহবস্থানে আছে এবং আগামীতেও থাকবে। আমরা হিন্দু মুসলিম সকলেই ভাই ভাই। আমাদের ভেতর সম্প্রীতির বন্ধন রয়েছে। আমরা আজকে এসোসিয়েশনের পক্ষ থেকে মণ্ডপ পরিদর্শন করেছি।’

উপস্থিত ছিলেন, সহ সভাপতি দুলাল মল্লিক, পরিচালক পারভেজ মল্লিক, আতাউর রহমান, মনির হোসেন, মাসুদুর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাঈদ আহমেদ স্বপন, সাইফুল ইসলাম হিরু, নাছিম আহমেদ।

এছাড়া উকিলপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটির সাধারন সম্পাদক কৃষ্ণচন্দ্র সাহা, হারাধন চন্দ্র রায়, অনিল চন্দ্র সাহা, খোকন চন্দ্র সাহা উপস্থিত ছিলেন।

পরে হোসিয়ারি এসোসিয়েশনের নেতৃবৃন্দরা নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।