News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেয়


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৯:০২ পিএম দুর্গাপূজা অন্যায়ের বিরুদ্ধে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার শিক্ষাও দেয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, দুর্গাপূজা শুধু আনন্দ-উৎসব নয়, এটি সত্য প্রতিষ্ঠা, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করতে পারলেই পূজার প্রকৃত সার্থকতা অর্জিত হবে।

শনিবার সন্ধ্যায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আমলাপাড়া সার্বজনীন পূজামূপ পরিদর্শন শেষে এই কথা বলে তিনি।

পরে মন্ত্রী নগরীর মিশনপাড়ায় রামকৃষ্ণ মিশন আশ্রম পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিবেশ ও আয়োজকদের খোঁজখবর নেন।

মন্ত্রী আরো বলেন, যুগে যুগে সত্য ও মিথ্যা, ন্যায়-অন্যায়ের মধ্যে দ্ব›দ্ব চলে আসছে। দেবী দুর্গার অসুরবধের মধ্য দিয়ে অন্যায়ের পরাজয় এবং ন্যায়ের প্রতিষ্ঠার বার্তা পাওয়া যায়। দুর্গাপূজা থেকে এই শিক্ষা গ্রহণ করে সমাজে ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

এসময় মন্ত্রী নারায়ণগঞ্জের সা¤প্রদায়িক স¤প্রীতির ঐতিহ্য তুলে ধরে বলেন, সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নারায়ণগঞ্জের দীর্ঘদিনের ঐতিহ্য। এই ঐতিহ্য ধরে রাখতে হবে এবং সবাইকে মিলেমিশে শান্তি-শৃঙ্খলার সঙ্গে বসবাস করতে হবে।

মন্ত্রী পূজামণ্ডপে উপস্থিত পূজারি, আয়োজক ও স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ আবুল কালাম, সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।