News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৬, ০৯:১৪ পিএম সিদ্ধিরগঞ্জ-ফতুল্লার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঐক্য পরিষদ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং যুব ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।

শনিবার (১৭ অক্টোবর ) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সিদ্ধিরগঞ্জ থানার সবকটি ৭ টি পূজামণ্ড পরিদর্শন করেন ঐক্য পরিষদের নেতৃবৃন্দ। এ সময় তারা বিভিন্ন মন্দির ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা ও পূজার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন নেতৃবৃন্দ। একই সঙ্গে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।

নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন চন্দ্র পালের নেতৃত্বে পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক রিচার্ড সৌরভ দেউরী, সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাংবাদিক রঞ্জিত মোদক, সদর উপজেলার সহ সভাপতি  কিশোর  কুমার দাস, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক বিপ্লব কুÐু, ১৩ নম্বর ওয়ার্ড সভাপতি কৃষ্ণপদ মজুমদার, মহানগরের নেতা বিপুল পোদ্দার, বিপ্লব বাড়ৈ, উত্তম সরকার, সিদ্ধিরগঞ্জ থানা পুজা কমিটির সভাপতি শিশির ঘোষ অমর ও সিদ্ধিরগঞ্জ থানা ঐক্য পরিষদের সভাপতি বিজয় সরকার।

নেতৃবৃন্দ বলেন, শারদীয় দুর্গোৎসব বাঙালির অসাম্প্রদায়িক চেতনা ও সা¤প্রদায়িক স¤প্রীতির এক অনন্য প্রতীক। সকলের সম্মিলিত সহযোগিতায় নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হবে এটাই তাদের প্রত্যাশা।