স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে নারায়ণগঞ্জের কয়েকটি পুজামন্ডপ পরিদর্শনে এসেছিলেন। যে কারণে শনিবার সন্ধ্যায় শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় সড়ক ও ফুটপাত ছিল হকারদের দখলমুক্ত। এতে নগরবাসী ও পূজার দর্শনার্থীরা সাচ্ছন্দেই শহরের ফুটপাত দিয়ে চলাচল করতে পারায় সন্তোষ্টি প্রকাশ করেছেন।
জানা গেছে, দীর্ঘ দেড় দশক ধরে হকারদের কাছে যেন অসহায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃপক্ষ। বিগত সরকারের আমলে নাসিকের মেয়রসহ উচ্ছেদকারী টিমের উপর প্রাণঘাতি হামলা চালিয়েছিল হকাররা। এমনকি জুলাই গণঅভ্যুত্থানের সময়েও ছাত্র জনতার উপরে হামলা চালিয়েছিল হকাররা। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরেও বদলায়নি হকাররা। বরং পট পরিবর্তনের পরেও এখনো বেপরোয়া হকাররা। পূর্বে হকাররা শ্রমিকলীগের সাইনবোর্ড ব্যবহার করলেও এখন তারা ব্যবহার করছে শ্রমিকদলের সাইনবোর্ড।
ফুটপাতের পাশাপাশি সড়ক দখল করে হকাররা দোকান বসানোর কারণে নারায়ণগঞ্জ শহরের ফুটপাত দিয়ে পথচারীদের হাঁটার জায়গাই থাকত না। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, নারী, শিশু এবং বয়স্ক মানুষ প্রতিদিন বাধ্য হয়ে ব্যস্ত সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। এতে যেমন দুর্ঘটনার ঝুঁকি রয়েছে তেমনি সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। শহরের সৌন্দর্য ও স্বাভাবিক নগরজীবনও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
এই দীর্ঘদিনের সমস্যার সমাধানে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান দায়িত্ব গ্রহণের পর হকার উচ্ছেদ অভিযান শুরু করেন। গত ১৩ এপ্রিল চাষাঢ়া এলাকার জিয়া হলের সামনে অভিযান শুরু হওয়ার পর একে একে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। প্রশাসনের কঠোর অবস্থান, আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং নাগরিক সমাজের সমর্থনে অভিযানটি নগরবাসীর মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলে।
অভিযানের পর ফুটপাতে স্বাভাবিকভাবে হাঁটার সুযোগ ফিরে পান সাধারণ মানুষ। দীর্ঘদিন পর পথচারীদের জন্য ফুটপাত উন্মুক্ত হওয়ায় অনেকেই প্রশাসনের এ উদ্যোগকে সাহসী ও সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে মূল্যায়ন করেন। শহরের যান চলাচলেও কিছুটা ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যায়। কিন্তু সেই ইতিবাচক পরিস্থিতি খুব বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিনের ব্যবধানেই আবারও ফুটপাত দখলে নেয় হকাররা। এরপর রেললাইনের পাশে হকারদের পুর্নবাসনের উদ্যোগ নেয়া হলেও সেটি কার্যত ভেস্তে যায়।




























-20261014113949.jpg)










আপনার মতামত লিখুন :