News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

হেফাজতে ইসলাম জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুফতি হারুন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ০৬:২৫ পিএম হেফাজতে ইসলাম জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মুফতি হারুন

হেফাজতে ইসলাম বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক পদে দারুল উলুম দেওভোগ মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতী হারুনুর রশীদকে মনোনীত করা হয়েছে।

সংগঠনটির কেন্দ্রীয় নায়েবে আমীর ও নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল আউয়াল এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুফতী বশীরুল্লাহর পক্ষ থেকে সোমবার (১৯ অক্টোবর) দুপুরে এ মনোনয়নের বিষয়টি জানানো হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশ, নারায়ণগঞ্জ জেলা শাখার প্রচার সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ কর্তৃক গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।