News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

নারায়ণগঞ্জের এসপি আমার হাতে তৈরি : আইজিপি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৬, ১০:২৫ পিএম নারায়ণগঞ্জের এসপি আমার হাতে তৈরি : আইজিপি

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানকে নিজ হাতে গড়ে তুলেছেন জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির।

সোমবার ১৯ অক্টোবর রাতে নারায়ণগঞ্জের রামকৃষ্ণ মিশন আশ্রমের পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, ‘এ এসপি সাহেব কিন্তু আমার হাতে তৈরি করা। ওনি যখন নেত্রকোনায় ছিলেন আমি হাতে কলমে শিখিয়েছি।’

ওই সময়ে আইজিপির ডান পাশেই দাঁড়িয়ে ছিলেন হাবিবুর রহমান।

আইজিপি বলেন, চাঁদাবাজী ও সন্ত্রাসীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের অপরাধ ও চাঁদাবাজির মতো সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় কোনো ধরনের ছাড় দেয়া হবে না। জনগণকে আইন মেনে চলার পাশাপাশি অপরাধ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করতে হবে।’

পাড়া-মহল্লায় তরুণদের মধ্যে মাদকাসক্তি বাড়ার বিষয়টি উদ্বেগজনক উল্লেখ করে আইজিপি বলেন, ‘মাদকাসক্তি বিভিন্ন অপরাধের অন্যতম কারণ হয়ে উঠছে। তরুণদের একটি অংশ মাদকের কারণে অপরাধপ্রবণ হয়ে পড়ছে, যা পরিবার ও সমাজের জন্য ক্ষতিকর পরিস্থিতি তৈরি করছে।’

তিনি বলেন, ‘মাদক নির্মূল এবং কিশোর গ্যাংয়ের অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।’ এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরই মধ্যে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।