News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

দুর্গাপূজা বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা : বদু


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৬, ০৯:৩৪ পিএম দুর্গাপূজা বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা : বদু

শারদীয় দুর্গোৎসবে অষ্টমীতে শহরের দেওভোগ লক্ষীনারায়ণ জিউর আখড়া সহ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ হোসিয়ারি এসোসিয়েশনের নেতৃবৃন্দরা।

এ সময় হোসিয়ারি নেতৃবৃন্দদেরকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দরা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ হোসিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু'র নেতৃত্বে শহরের লক্ষীনারায়ণ জিউর আখড়া পূজামণ্ডপে উপস্থিত হন হোসিয়ারি এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময়কালে এসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু বলেন, ‘দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলা। এই উৎসব আমাদের শিখায় অন্যায়, অসত্য ও অশুভ শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা করতে। দেবী দুর্গা অসুরকে দমন করে যেমন সমাজে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে এনেছিলেন, তেমনি আমাদেরও জীবনের সমস্ত অশুভ চিন্তা ও বিভেদ দূর করে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে।

এসোসিয়েশনের সহ সভাপতি দুলাল মল্লিক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও মৈত্রীর এক অনন্য দেশ। এখানে শত শত বছর ধরে সকল ধর্মের মানুষ মিলে-মিশে উৎসব উদযাপন করে আসছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য আমাদের রক্ষা কর হবে।

শুভেচ্ছা বিনিময়কালে আরও উপস্থিত ছিলেন,সহ সভাপতি দুলাল মল্লিক, পরিচালক আব্দুস সবুর খান সেন্টু , নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মনির হোসেন খান,পরিচালক আবু সাইদ স্বপন, হিরু শেখ, মিজান, আতাউর রহমান, বাবু বৈদ্যনাথ পোদ্দার, সাইফুল ইসলাম হিরু, বিল্লাল হোসেন,দুল্লাল হোসেন,আখড়া পূজা কমিটির সভাপতি অজিত কুমার সাহা, সাধারণ সম্পাদক বাদল সাহা ,নির্মল কান্তি দত্ত,পৌরহিত শ্রী দিপঙ্কর চক্রবর্তী প্রমুখ।