News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

সিদ্ধিরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট সহযোগিতায় উজ্জিবন


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৭:৪৮ পিএম সিদ্ধিরগঞ্জে ফুটবল টুর্নামেন্ট সহযোগিতায় উজ্জিবন

সিদ্ধিরগঞ্জে আরামবাগ স্পোটিং ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল টুর্নামেন্টে খেলোয়ারদের সার্বিক সহযোগিতায় সামাজিক সংগঠন উজ্জিবন সোশ্যাল অর্গানাইজেশন।

শুক্রবার বিকেলে গোদনাইল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফুটবল খেলায় সার্বিক সহযোগীতায় ছিলেন তারা।

উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন উজ্জিবন সোস্যাল অর্গানাইজেশনের সভাপতি মাকসুদুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আল আমিন, সহ সভাপতি আমির সোহেল, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ও কোষাধ্যক্ষ মো.শাথিল প্রমুখ।

সামাজিক সংগঠনের সার্বিক সহযোগিতার জন্য খেলোয়ারা আনন্দিত ও তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংগঠনের সভাপতি মাকসুদুর রহমান বলেন, খেলাধুলা যুব সমাজ ও ছাত্র সমাজকে উজ্জীবিত করে। তারা খেলাধুলায় মনোনিবেশে থাকলে কোন অপরাধমূলক কর্মকান্ড তাদের ছুতে পারবেনা। এই ধরনের আয়োজনকে স্বাগত জানাই। ভবিষ্যতে এই ধরনের আয়োজন করার আহ্বান জানাই। আমাদের সামাজিক সংগঠন উজ্জিবন সোস্যাল অর্গানাইজেশন খেলাধূলা ও সামাজিক কর্মকান্ড কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করে যাবে