News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জ ক্লাবে কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০৯:০১ পিএম নারায়ণগঞ্জ ক্লাবে কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট

৭ অক্টোবর ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে  ‘কনভেনার ও কো-কনভেনার কাপ টেনিস টুর্নামেন্ট-২০২৬’।

ক্লাবের সাবেক কনভেনারদের সুদীর্ঘ অবদানকে স্মরণ ও সম্মান জানাতে আয়োজিত এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ক্লাব প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শুরুতে টেনিস উপ-কমিটির আহবায়ক মো. জাহিদ হোসেন শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন। পরে প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. সাখাওয়াত হোসেন খান।

এছাড়াও অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ক্লাবের সাবেক কনভেনারদের বিশেষ সম্মাননা প্রদান। ক্লাবের বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী সাবেক কনভেনারদের অবদান ও সেবাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে তাঁদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে যেসব সম্মানিত কনভেনার ইতোমধ্যে ইন্তেকাল করেছেন, তাঁদের অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের পরিবারের সদস্যদের হাতে মরহুমের স্মৃতির প্রতি সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

উপস্থিত ছিলেন টেনিস উপ-কমিটির কো-কনভেনার মো. আসলাম, ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মো. মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আমিনুজ্জামান মৃধা, পরিচালক মো. আলতাফ হোসেন, পরিচালক মো. উজ্জল হোসেন, টেনিস উপ-কমিটির সম্মানিত সদস্যবৃন্দসহ বিপুলসংখ্যক ক্লাব সদস্য ও সদস্য পরিবারের সদস্যরা।

খেলোয়াড়দের চরম উৎসাহ-উদ্দীপনা এবং উপস্থিত সম্মানিত সদস্য ও অতিথিদের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দঘন, উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।