News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদর ক্রীড়া সংস্থার সাক্ষাৎ


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৬, ০৫:৫২ পিএম যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে সদর ক্রীড়া সংস্থার সাক্ষাৎ

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ওই সময়ে সঙ্গে সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার এবং তরুণদের ক্রীড়ামুখী করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা ও মতবিনিময় হয়।

আলোচনাকালে যুব ও  ক্রীড়া উপমন্ত্রী আমিনুল ইসলাম খেলাধুলার ক্ষেত্রে সদর উপজেলা ক্রীড়া সংস্থার সকল বিষয়ে সহোযোগিতা করার আশ্বাস প্রদান সহ পাশাপাশি থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।

তিনি তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার জন্য বেশী বেশী টুর্নামেন্ট খেলার আয়োজন করার কথা বলেন।

বলেন, অর্থের অভাবে অনেক প্রতিভাবান খেলোয়াড় হারিয়ে যাচ্ছে। তাদের কে খুঁজে বের করে যথার্থ সহোযোগিতা করে খেলার মাঠে ফিরিয়ে আনতে হবে।

আর এ বিষয়ে সদর উপজেলা ক্রীড়া সংস্থা ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় নারায়ণগঞ্জের ক্রীড়া উন্নয়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে সমন্বিতভাবে কাজ করার বিষয়েও আলোচনা হয়।

সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।