একদিকে প্রশাসন অন্যদিকে পঞ্চায়েত কমিটির তোপের মুখে পরে অন্ধকার জগত থেকে আলোর জগতে ফিরে আসার অঙ্গীকার করেছে সুফিয়া বেগম (৪৫) নামে মাদক কারবারি।
শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় স্থানীয় পঞ্চায়েত কমিটিকে সাথে নিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী থানায় এসে মাদক ব্যবসা করবে না বলে আত্মসমর্পণ করে মুচলেকা দেন।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী সুফিয়া বেগম বন্দর থানার ২০ নং ওয়ার্ডের মাহামুদনগর এলাকার মৃত নাসির মিয়ার ছেলে।
জানা গেছে, বন্দর থানার ২০নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ীদের অত্যাচারে চরমভাবে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় এলাকাবাসী।
মাদক বিক্রি বেড়ে যাওয়ার কারণে উল্লেখিত ওয়ার্ডের সোনাকান্দা, দড়ি সোনাকান্দা, মাহামুদনগর, বেপারীপাড়াসহ এর আশেপাশের এলাকাগুলোতে অহরহ ঘটছে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা। এতে করে জানমালের চরম ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ জনগণ।
আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী সুফিয়া বেগম বলেন, আমার কারণে আমার পরিবার বিপদগামী। আমি আমার পরিবার এবং আমার ভবিষ্যতের কথা চিন্তা করে অন্ধকার জগতে ফিরে আসার জন্য থানায় এসে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছি। আপনারা আমাকে ক্ষমা করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য সুযোগ করে দিবেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি জামাল উদ্দিন জানান, মাদক হল সমাজের একটি ব্যাধি। সমাজ ও পরিবার ধ্বংশের জন্য একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদক সেবী যথেষ্ট। মাদক দমনে পুলিশের একাপক্ষে সম্ভব নয়। তাইমাদক নির্মূলে পুলিশের পাশাপাশি স্থানীয় পঞ্চায়েতকে এগিয়ে আসতে হবে।





































আপনার মতামত লিখুন :