চট্রগ্রাম শিশুসাহিত্য উৎসবে অংশ নিচ্ছেন নারায়ণগঞ্জের খ্যাতিমান ছড়া সাহিতিক সাব্বির আহমেদ সেন্টু ও নজরুল ইসলাম শান্তু। আগামী ৩০ ও ৩১ অক্টোবর শুক্র ও শনিবার সুদূর চট্রগ্রামের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ২দিন ব্যাপী এ আয়োজনে তারা থাকছেন অতিথি হিসেবে।
৩০ অক্টোবর শুক্রবার সকাল ১০টায় বেলুন উড়িয়ে উদ্বোধন করবেন ১৫ কৃতি লেখক যথাক্রমে হরিশংকর জলদাস, সুজন বড়–য়া, মারুফুল ইসলাম, রহীম শাহ, আনজীর লিটন, সুরেশরঞ্জন বসাক, রবিউল আলম, বিশ্বজিৎ চৌধুরী, ঝর্না রহমান, রফিকুর রশীদ, মুহাম্মদ শামসুল হক, তপন বাগচী, জি এইচ হাবীব ও ফারসীম মান্নান মোহাম্মদী।





































আপনার মতামত লিখুন :