News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বন্দরে ডেঙ্গু রোগীদের জন্য ২১০০ টেস্ট কিট প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১০:২৩ পিএম বন্দরে ডেঙ্গু রোগীদের জন্য ২১০০ টেস্ট কিট প্রদান

ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয়ের সুবিধার্থে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২১০০টির বেশি ডেঙ্গু টেস্ট কিট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে এসব টেস্ট কিট সরবরাহ করা হয়। কিটগুলোর মধ্যে ডেঙ্গু পরীক্ষার কিট রয়েছে।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার নিজে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজিউর রহমানের কাছে এসব টেস্ট কিট হস্তান্তর করেন।

উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল থেকে সরবরাহ করা এসব কিটের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আগত ডেঙ্গু রোগীদের দ্রুত রোগ নির্ণয় ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সহায়তা হবে বলে সংশ্লিষ্টরা জানান।