আপনার চোখকে ভালোবাসুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও বিশ্ব দৃষ্টি দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও বিনামূল্যে চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে জেলা সিভিল সার্জনের কার্যালয় প্রাঙ্গণে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি ও ভিশন স্প্রিং এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সিভিল সার্জন ডা. এস এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. ইসরাত জাহান শিলা (রোগ নিয়ন্ত্রণ), এলাকা ব্যবস্থাপক মোঃ ফরিদ-উজ-জামান ও মো. খুশিমুদ্দিন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক'র সঞ্চালনায় সভায় জেলা ব্যবস্থাপক মো. শামীম আল মামুন খাঁন (যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী), জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অর্গানাইজার (যক্ষ্মা ও কুষ্ঠ) মো.শহীদুল্লাহ্ ও মো. আব্দুল হাকিমসহ ব্র্যাকের অন্যান্য কর্মীগণ উপস্থিত ছিলেন।









































আপনার মতামত লিখুন :