নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা জাকির খান । মরহুমার রুহের মাগফিরাত কামনা করে দোয়ার আয়োজনও করেছেন তিনি।
বুধবার ১৭ জুন গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোক বার্তায় জাকির খান বলেন, নিউজ নারায়ণগঞ্জ ডটকমের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের শ্রদ্ধেয় মায়ের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। একজন মায়ের মৃত্যু কখনোই পূরণ হওয়ার নয়। আমি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করছি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি ও ধৈর্য দান করেন।


































আপনার মতামত লিখুন :