নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মহানগর বিএনপি সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা দিপা হাসেম।
বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
দিপা হাসেম তার বিবৃতিতে বলেন, মাতৃবিয়োগের এই অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ তাআলা পরিবারটিকে দিন। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।
উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।


































আপনার মতামত লিখুন :