News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে‍‍`র শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:২৫ পিএম সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এনইউজে‍‍`র শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে)। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত আনুমানিক ১:৩০মিনিটে  রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের (এনইউজে)’র সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন সহ এনইউজের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করছেন। সেই সাথে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।