News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

তানভীরের মায়ের মৃত্যুতে এমপি মান্নানের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ১১:২০ পিএম তানভীরের মায়ের মৃত্যুতে এমপি মান্নানের শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান

বুধবার ১৭ জুন এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় আজহারুল ইসলাম মান্নান  বলেন, “মায়ের মৃত্যু একজন সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতি। আমি সাংবাদিক তানভীর হোসেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।

তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন।