News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৩:৪৫ পিএম তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে এস. আলম রাজীবের শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দল (বিএনসিইপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা এস. আলম রাজীব।

বুধবার ১৭ জুন গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

শোকবার্তায় এস. আলম রাজীব, মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহর নিকট তাঁর জান্নাতুল ফেরদৌস নসিবের প্রার্থনা জানান। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, মঙ্গলবার ১৬ জুন দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।