News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

জামায়াতের আমীরের সম্মেলন উপলক্ষেে সিদ্ধিরগঞ্জে স্বাগত মিছিল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৪:৩৮ পিএম জামায়াতের আমীরের সম্মেলন উপলক্ষেে সিদ্ধিরগঞ্জে স্বাগত মিছিল

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা.শফিকুর রহমানের নারায়ণগঞ্জের ১৯ জুনের কর্মী সম্মেলনে যোগদান উপলক্ষে নাসিক ২নং ওর্য়াডের উদ্যোগে স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর সহ-সেক্রেটারি ও নাসিক ২নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী মাওলানা জামাল হোসাইন, থানা সেক্রেটারি মুহাম্মদ হাবিবুর রহমান,থানা নায়েবে আমীর আক্তার হোসেন, এনায়েত উল্লাহ, জহুর আলম, সাজ্জাদ হোসেন আলমগীর, কবির প্রমুখ।

সমাবেশ শেষে বক্তব্যে প্রধান অতিথি মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন বলেন, আমীরে জামায়াতের নারায়ণগঞ্জ আগমন উপলক্ষে উৎসব মুখর পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি বলেন,অবিলম্বে জুলাই সনদ মেনে নিয়ে জনদাবি পূরণের আহ্বান করছি। একই সাথে দফায় দফায় জ্বালানির দাম বাড়িয়ে জনদূর্ভোগ বাড়ানোর প্রতিবাদ জানাচ্ছি। সবশেষে আগামী ১৯ জুনের কর্মী সম্মেলনের সফলতা কামনা করছি।

মিছিলটিতে বিপুল সংখ্যক এলাকাবাসী ও সংগঠনের জনশক্তি অংশগ্রহণ করতে দেখা গেছে। মিছিলকারীরা আব্দুল আলী পুল হতে শুরু হয়ে সাহেবপাড়া ব্রীজে সমাবেশের মাধ্যমে শেষ করেন।