ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধিতে স্কুল পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান।
পরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন এডভোকেট সাখাওয়াত হোসেন খান। এসময় তিনি বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা ও পরিস্কার পরিচ্ছন্নতার বিকল্প নাই। আমরা সকলে নিজ নিজ বাড়ির আঙিনা, ছাদে বারান্দার ফুলের টব, পানির পাত্রে যাতে মশা বংশবিস্তার করতে না পারে সেদিকে খেয়াল রাখবো। বাবা মাকে এসব বিষয়ে সহযোগিতা করবো।


































আপনার মতামত লিখুন :