News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে রাহিদের গভীর শোক


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৫:২৮ পিএম সাংবাদিক তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে রাহিদের গভীর শোক

নিউজ নারায়ণগঞ্জের নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মায়ের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাহিদ ইসতিয়াক সিকদার।

​বুধবার (১৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

রাহিদ ইসতিয়াক সিকদার তার বিবৃতিতে বলেন, মাতৃবিয়োগের এই অপূরণীয় ক্ষতি ও গভীর বেদনা সহ্য করার শক্তি আল্লাহ তাআলা পরিবারটিকে দেক। আমরা মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি।

​উল্লেখ্য, গত রাত আনুমানিক দেড়টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সাংবাদিক তানভীর হোসেনের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।