News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শপিংমলে আগুন,  ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | সোনারগাঁ প্রতিনিধি প্রকাশিত: জুন ১৮, ২০২৬, ০৪:৫৫ পিএম নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শপিংমলে আগুন,  ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

সোনারগাঁ ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা জাহিদ চৌধুরী জানান, উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত আল মদিনা শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বিদুৎতের সর্ট সার্কিট থেকে আগুনের সূত্র হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয় আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এদিকে দোকান মালিকরা দাবি করছেন মার্কেট থেকে দোকানদারদের সরিয়ে দিতে মালিক পক্ষ পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটার অভিযোগ করছেন। তবে মালিক পক্ষের দাবি বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে।