নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী ফোরামের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন। বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, তানভীর হোসেনের মায়ের মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আমার জানামতে তিনি অনেক ভালো মানুষ ছিলেন। মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।
তিনি আরও বলেন, একজন মায়ের প্রস্থান সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতির সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের সদস্যদের যেন ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন সেই প্রার্থণা করছি।


































আপনার মতামত লিখুন :