অনলাইন সংবাদ মাধ্যম নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী ও সিনিয়র সাংবাদিক তানভীর হোসেনের মমতাময়ী মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব। বুধবার ১৭জুন এক বিবৃতিতে সংগঠনটির সাধারণ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন গভীর শোক জানান। একই সাথে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ।
শোক বার্তায় উল্লেখ করা হয়, মায়ের অভাব কখনই পূরণ হওয়ার নয়। মা ছাড়া সন্তানের জন্য এই পৃথীবিটা শূণ্যতায় ভরা। শোক সন্তপ্ত পরিবারের প্রতি নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব নেতৃবৃন্দ সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আল আমিন মরহুমার সকল গুনাহ মাফ করে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, আমিন।


































আপনার মতামত লিখুন :