ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।নারায়ণগঞ্জের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘নিউজ নারায়ণগঞ্জ’-এর প্রধান নির্বাহী সম্পাদক তানভীর হোসেনের মমতাময়ী মা ইন্তেকাল করেছেন।
মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংবাদ সারাবেলা ও দৈনিক ডান্ডি বার্তা পত্রিকার সিনিয়র ফটো সাংবাদিক ফটো জার্নালিস্ট এসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান কচি।
এক শোকবার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, বুধবার (১৭ জুন ২০২৬) রাত আনুমানিক ২টার সময় রাজধানীর ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুর পর মরহুমাকে কিশোরগঞ্জে নিয়ে জানাজা ও দাফন সম্পন্ন করা হয়েছে।


































আপনার মতামত লিখুন :