News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় ভোট কেন্দ্রের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ভাংচুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৩:২৯ পিএম ফতুল্লায় ভোট কেন্দ্রের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ভাংচুর

নারায়ণগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রের আশেপাশের সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে গেছে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা।

মঙ্গলবার দিবাগত রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের রামারবাগ প্রাইমারি স্কুলের পাশে এই ঘটনা ঘটে।

একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক রাতের আধারে সিসিটিভির আশেপাশে ঘোরাঘুরি করছিলো। পরে তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যায়। পুরো কেন্দ্রের আশেপাশে অন্তত ৫ টি সিসিটিভি ক্যামেরা ভেঙে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং অফিসার এসএম ফয়েজ উদ্দিন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখছি। সত্যতা পেলে সেসব স্থানে সিসিটিভি ক্যামেরা বসানো হবে।