News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৪:০৪ পিএম ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান তালিকাভুক্ত সন্ত্রাসী রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবুকে পেটে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। এসময় লিটন নামে তার আরেক সহযোগী ছুরিকাঘাতে আহত হয়।

বৃহস্পতিবার ভোর রাত ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে। তবে কারা তাদের ছুরিকাঘাত করেছে পুলিশ এখনো তাদের নাম পরিচয় জানতে পারেনি।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু (৪০) ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত. হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানিয়েছে, কিলার বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাই মামলাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। সে ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, ভোর রাত ৪টার সময় পঞ্চবটি মোড়ের কাছে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কে কে বা কারা বাবু ও লিটনকে কুপিয়েছে তা জানতে পারি নি। তবে ঢাকা মেডিকেলে দুজনকে নেয়ার পর বাবু মারা গেছে আর লিটন চিকিৎসাধীন রয়েছে। কারা তাদের কুপিয়েছে এ বিষয়ে জানার চেষ্টা চলছে। বাবুর মরদেহ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে রয়েছে।