News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা শনিবার, ০২ মে, ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

ফতুল্লার নয়ামাটিতে সেমাই কারখানাকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৯:৫৮ পিএম ফতুল্লার নয়ামাটিতে সেমাই কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নয়ামাটিতে আমিন স্কয়ার বিডি লিমিটেড নামক কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, নকল শিশু খাদ্য উৎপাদন ও বিষাক্ত কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ১ লাখ টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ মার্চ) দুপুরে র‍্যাব-১১ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে প্রতিষ্ঠানটির বিভিন্ন অনিয়ম ধরা পড়ে।

অভিযান চলাকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করছে। পাশাপাশি নকল শিশু খাদ্য উৎপাদন এবং খাদ্য তৈরিতে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে। এছাড়াও উৎপাদিত পণ্যের গায়ে নির্ধারিত মেয়াদোত্তীর্ণের (এক্সপায়ারি) তারিখ উল্লেখ না করার বিষয়টিও ধরা পড়ে।

এসব অপরাধে ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে র‍্যাব-১১ এর এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।