News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬, ২৯ বৈশাখ ১৪৩৩

নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০৬:৫৬ পিএম নিখোঁজের একদিন পর মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জে নিখোঁজের একদিন পর সৈকত নামের ৭ বছর বয়সী মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা। উদ্ধারের সময়ে আঘাতের দাগ ছিল।

সোমবার ৬ এপ্রিল দুপুরে উত্তর নরসিংপুরের বক্তাবলী রোডে হাশেম স্পিনিং মিলের পাশে একটি পরিত্যক্ত জমিতে শিশুটির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।

নিহত সৈকত গাইবান্ধা জেলার বাসিন্দা আঞ্জুর ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার ছাত্র। তার বাবা পেশায় রাজমিস্ত্রি এবং মা গার্মেন্ট কর্মী। তারা পরিবারসহ নরসিংপুরের হাসেম স্পিনিং মিল সংলগ্ন ইব্রালাভ মিয়ার বাসায় ভাড়া থাকতেন।

জানা গেছে, রোববার (৫ এপ্রিল) দুপুরের পর থেকে সৈকত নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে বিভি স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাননি।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।