নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) ৫ নং ওয়ার্ড এলাকায় রবিবার (২৫ অক্টোবর) বাদ আসর গণসংযোগ ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
গণসংযোগকালে তিনি এলাকার নানা পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন এবং স্থানীয় উন্নয়নমূলক বিভিন্ন প্রতিশ্রুতি দেন।
জামায়াতে ইসলামীর সিদ্ধিরগঞ্জ পূর্ব সাংগঠনিক থানার আমীর আলী আক্কাস রুমনের নেতৃত্বে আয়োজিত এই গণসংযোগে দলটির শতাধিক নেতাকর্মী ও স্থানীয় সমবেত জনগণ অংশগ্রহণ করেন।
এসময় নেতৃবৃন্দ ওয়ার্ডের অলিগলি ঘুরে সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করেন।




































আপনার মতামত লিখুন :