News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার খতমে কুরআন সবক প্রদান


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৬, ০৯:৩৬ পিএম দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার খতমে কুরআন সবক প্রদান

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর বোয়ালিয়া এলাকার দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসা খতমে কুরআন ও সবক প্রদান উপলক্ষ্যে দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে বিভিন্ন পর্যায়ের আলেম উলামা ও এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মাদরাসায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এসময় ৪ জন কোরআনের হাফেজ ও তাদের অভিভাবকদের ফুলের মালা পড়িয়ে শুভেচ্ছা জানানো হয়। একই সাথে কয়েকজন শিক্ষার্থীকে কোরআনের সবক প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি নাজমুল হাসান, বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতীব মুফতি উবায়দুল্লাহ নোমানী, মসজিদুল মদিনাতুল মোনাওরাহ ইমাম ও খতীব মাওলানা ওয়াজিউল্লাহ এবং মাসদাইর বাজার কমিটির সভাপতি শাহজাহান প্রধান।

এ বিষয়ে দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা ওমর ফারুক বলেন, আমাদের ছাত্ররা দেশের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। সেই সাথে পুরস্কার অর্জন করে থাকে। আমাদের অনেক সীমাবদ্ধতা থাকে। তারপরও আমরা সবোর্চ্চ চেষ্টা করে যেন ছাত্রদের ভালোভাবে পড়ানো যায়। অনেক সময় মাদরাসা পরিচালনা করতে গিয়ে ভুল হয়ে থাকে তাহলে আমাদের বলবেন। আমরা আপনাদের পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবো। আমরা আপনাদের সন্তানদের হক সম্পূর্ণভাবে আদায় করতে চাই।