নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু বিষয়ক ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। রবিবার (১৮ অক্টোবর) সকাল থেকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক'র উপস্থিতিতে ফতুল্লা ইউনিয়নের ওয়াপদারপুল এবং সদর উপজেলা পরিষদে চত্বরে ডেঙ্গু বিষয়ক লিফলেট বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন জেলা ইপিআই সুপারিন্টেন্ডেন্ট লুৎফর রহমান, কোল্ড চেইন টেকনেশিয়ান সারোয়ার আলম ও স্বাস্থ্য সহকারী সুমা সাহা সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আমিনুল হক জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক গত ১৩ অক্টোবর জুম মিটিংয়ের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে মাইকিং, লিফলেট বিতরণ, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেছেন। তার ধারাবাহিকতায় ১৪ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান স্বাক্ষরিত পত্রে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন। এর আলোকে জেলার সকল উপজেলায় মাইকিং, পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। তাছাড়া লিফলেট বিতরনসহ কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রমে ডেঙ্গু বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং স্বাস্থ্য সহকারীদের মাধ্যমে উঠান বৈঠক এর মাধ্যমে ডেঙ্গু সচেতনতাম‚লক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাহিকতায় ফতুল্লা ইউনিয়নের ওয়াপদারপুল এলাকায় এবং সদর উপজেলা পরিষদ চত্ত¡রে লিফলেট বিতরনসহ প্রচারনা কার্যক্রম চলমান রেখেছি।
সকলের প্রতি উদাত্ত আহবান আসুন সকলে মিলে সচেতন হই, বাড়ীর আঙ্গিনা ও ঝোপঝাড় পরিস্কার রাখি, প্লাস্টিকের পাত্র, টায়ার, টিউব, ফ্রিজের তলা, ফুলের টব ইত্যাদি স্থানে জমে থাকা পানি ফেলে দেই, ঘুমানোর সময় মশারী ব্যবহার করি। জ্বর হলে দ্রæত চিকিৎসক এর শরণাপন্ন হই, চিকিৎসা নেই, জীবন বাঁচাই।






























-20261014113949.jpg)










আপনার মতামত লিখুন :