News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৬, ০৬:৪৬ পিএম রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) এবং একই এলাকার রিফাত হোসেন (২০)। দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা রূপসীর দিকে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মৈকলি এলাকায় এলে দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। আহত হন তিনজন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

ভুলতা হাইওয়ে পুলিশের টিআই জসিম উদ্দিন বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।