নিউজ নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী তানভীর হোসেনের মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্ব চাঁনমারী এলাকার মহব্বত আলী শাহী জামে মসজিদের ইমাম ও খতীব এবং খাণ ট্রাভেলস সার্ভিসের প্রোপ্রাইটার মুফতি রহমতউল্লাহ বুখারী। বৃহস্পতিবার (১৮ জুন) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।
বিবৃতিতে মুফতি রহমতউল্লাহ বুখারী বলেন, তানভীর হোসেনের মায়ের মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে শোকাহত। আমার জানামতে তিনি অনেক ভালো মানুষ ও অতিথিপরায়ণ এবং ধার্মিক ছিলেন। মরহুমার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি জানাই গভীর সমবেদনা।
তিনি আরও বলেন, একজন মায়ের প্রস্থান সন্তানের জীবনে অপূরণীয় ক্ষতির সৃষ্টি করে, যা ভাষায় প্রকাশ করা কঠিন। আমরা মহান আল্লাহর কাছে মরহুমার রুহের মাগফিরাত কামনা করছি। সেই সাথে তার পরিবারের সদস্যদের যেন ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করেন সেই দোয়া করছি।


































আপনার মতামত লিখুন :