News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

গুম নিখোঁজ কিছুই হয়নি ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ২৩, ২০২৬, ১২:১৬ পিএম গুম নিখোঁজ কিছুই হয়নি ছাত্র ফেডারেশন সভাপতি সাইদুর

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি সাইদুর রহমান গুম বা নিখোঁজ হয়নি। তিনি নিজেই নিজেকে আত্মগোপন করে রেখেছিল।

সোমবার রাতে শহরের গলাচিপয়ার বাসায় তাকে পাওয়া যায়। এর আগে শুক্রবার সন্ধ্যায় থেকে তিনি নিখোঁজ ছিলেন দাবী করেন পরিবারের লোকজন।

এ ঘটনায় জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল ইসলাম বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি দায়ের করেন।

২২ জুন বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটির নেতারা বলেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে সাইদুরের কোনো খোঁজ মিলছে না। তাকে ‘গুম’ করা হয়েছে বলেও শঙ্কা প্রকাশ করেন তারা।