কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে নারায়ণগঞ্জে সেনাবাহিনী মোতায়েন করা হচ্ছে। এ সেনাবাহিনী আগামী ৯ দিন মাঠে থাকবে।
রাজধানীর ঢাকার পাশে নারায়ণগঞ্জ জেলায় আওয়ামী লীগের জন্ম হয়। ২০২৪ এর ৫ আগস্টের পর থেকে এ জেলার বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময় নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন ঝটিকা মিছিল করে আসছে। এর মাধ্যমে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার পাশাপাশি জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্র বলছে, দিনটি সামনে রেখে দলটি মিছিল, শোডাউন ও অন্যান্য কর্মসূচি পালন করতে পারে, যা বেআইনি।




































আপনার মতামত লিখুন :