News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ২২ জুন, ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩

বন্দর রচনা চিত্রাংকন বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | বন্দর প্রতিনিধি প্রকাশিত: জুন ২২, ২০২৬, ১০:১৬ পিএম বন্দর রচনা চিত্রাংকন বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দুর্নীতি দমন কমিশন নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের আয়োজনে বন্দরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে রচনা, চিত্রাংকন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল ১০টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার।

দুর্নীতি প্রতিরোধ কমিটি বন্দর উপজেলা  শাখার সভাপতি বিএ জোবায়ের নিপু সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল কাইয়ুম খান।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী  ছাত্রছাত্রীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।