আনন্দধাম সাহিত্য পরিষদের উদ্যোগে নারায়ণগঞ্জ চাষাঢ়ায় গ্রীন অ্যাপেল রেস্টুরেন্টে ২১ জুন রাত ৮টায় এ এস এম এনামুল হক প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আনন্দধাম সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ডালিম। প্রধান অতিথি আনন্দধামের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ভার্চ্যুয়াল বক্তব্য রাখেন ও তার কন্যার স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
সাহিত্য আলোচনা ২০ জন জাতীয় কবির নাম স্মরণ করে অনুষ্ঠানের সাহিত্য পর্ব শুরু হয়।
কবিতা আবৃত্তি করেন তানভীর হায়দার খান, লোকমান হোসেন, এ এস এম এনামুল হক প্রিন্স, জাহাঙ্গীর ডালিম, প্রাণ বল্লভ দাস প্রমুখ।
সাহিত্য সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চেয়ারম্যান শাহরিয়ার মো. মারুফ, মহাসচিব আব্দুল কাইয়ুম আল আমীন, যুগ্ম মহাসচিব আব্দুল মোতালেব সানি, খোকন গাজী, বাবু শিকদার, মো. মুজাহিদ প্রমুখ।
সাহিত্য বর্ণ শব্দ, বাক্য ও ভাষা নিয়ে কবিতা, কবি ও লেখকরা বিশদ আলোচনা করে। সাহিত্য অনুষ্ঠানটি অত্যন্ত প্রাণবন্ত, উচ্ছ্বাস মূখর হওয়ায় লেখক, পাঠক, আবৃত্তিকার ও উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আনন্দধামের চেয়ারম্যান তানভীর হায়দার খান।





































আপনার মতামত লিখুন :