নারায়ণগঞ্জ সদর উপজেলায় শব্দ দূষণ রোধে পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২২ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মো. আরিফ ইশতিয়াকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযান চালিয়ে ৩টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেই সাথে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় এবং ৩টি হর্ন জব্দ করা হয়েছে। অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তারা অংশ নেন।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম। জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় শব্দ দূষণসহ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। সেই সাথে দূষণকারী কারখানা ও প্রকল্পের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করা হবে বলে জানানো হয়েছে।




































আপনার মতামত লিখুন :