সার্বজনীন বাসস্থান, টেকসই নগরায়ণ – প্রতিপাদ্যে বিশ্ব বসতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের আয়োজনে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ নারায়ণগঞ্জের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসক কার্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে সার্কিট হাউজ এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব।
এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাঈমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. সোহেল রানা, গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্ত নারায়ণগঞ্জের নির্বাহী প্রকৌশলী হারুনর রশীদ।
বক্তারা সবার জন্য নিরাপদ, সাশ্রয়ী ও টেকসই আবাসন নিশ্চিত করার পাশাপাশি পরিকল্পিত নগরায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
র্যালি শেষে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজীব বলেন, পরিকল্পিত নগরায়ণ নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কোনো বিকল্প নেই।
জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, সবার জন্য নিরাপদ ও মানসম্মত আবাসন নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব বসতি দিবস পালিত হয়। জাতিসংঘের উদ্যোগে ১৯৮৬ সাল থেকে দিবসটি পালিত হয়ে আসছে। নিরাপদ ও টেকসই আবাসন, পরিকল্পিত নগরায়ণ এবং উন্নত নগরজীবন সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি করাই দিবসটির অন্যতম প্রধান লক্ষ্য।
















আপনার মতামত লিখুন :