News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

ফতুল্লায় কমর আলী স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৬:৪৬ পিএম ফতুল্লায় কমর আলী স্কুলে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত অবস্থার উন্নয়ন এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার কমর আলী স্কুল ও কলেজের আয়োজনে র‍্যালি ও আলচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালন করা হয়।

এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য-‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’।

সোমবার (৫ অক্টোবর) সকালে কমর আলী স্কুল প্রাঙ্গণে কমর আলী স্কুল ও কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নূরুল ইসলাম'র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের র‍্যালি ও আলোচনা সভায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।