বন্দর বাসস্ট্যান্ড হতে ১নং খেয়াঘাট পর্যন্ত সড়ক সংস্কার কাজের উদ্বোধন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান।
৫ অক্টোবর সোমবার সকাল ৯টায় বন্দর শাহী মসজিদ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে তিনি এ কাজের উদ্বোধন করেন।
উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহাম্মেদ, বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ লিটন, নারায়ণগঞ্জ সিটি করপোশেনের ২১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২০নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুলতান আহাম্মদ ভূইয়া, মুসাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারা মিয়া, বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ প্রমুখ নেতৃবৃন্দ।
















আপনার মতামত লিখুন :