News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বড় সরদার বাড়ির সংস্কার অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত দাবী


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৬:২৯ পিএম বড় সরদার বাড়ির সংস্কার অনিয়মের বিচার বিভাগীয় তদন্ত দাবী

বিশেষজ্ঞ মূল্যায়নের আগে সোনারগাঁয়ের বড় সরদার বাড়িতে লোক জাদুঘরের মেরামত কার্যক্রম স্থগিত ও অনিয়মের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবিতে নারায়ণগঞ্জের ২১ জন লেখক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও বিশিষ্ট নাগরিক ৫ অক্টোবর যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়, “সম্প্রতি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে সোনারগাঁয়ের ঐতিহাসিক বড় সরদার বাড়িটি শুটিংএর জন্য ভাড়া দিয়ে সোনারগাঁ জাদুঘর কর্তৃপক্ষ বিপুল ক্ষয়ক্ষতি সাধন করেছে। বিপুল এই ক্ষয়ক্ষতিতে ব্যপক প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ গত ২৯ সেপ্টেম্বর মেরামত শুরু করেছে। স্বাধীন বিশেষজ্ঞদের কোনরকম মূল্যায়ন ছাড়াই এই মেরামত কার্যক্রমের সংবাদে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা অবিলম্বে চলমান মেরামত কার্যক্রম স্থগিত করে পূর্ণাঙ্গ কাঠামোগত ও সংরক্ষণগত মূল্যায়নের দাবি জানাচ্ছি।

‘সোনারগাঁয়ের ইতিহাস, ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’র অভিযোগ অনুসারে, কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর চার দিনের শুটিংয়ে উচ্চক্ষমতার জেনারেটর, ক্রেন, ট্রলি, ভারী ক্যামেরা, এসি, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেম ব্যবহারের পর বড় সরদার বাড়ির দেয়াল ও কারুকাজে ব্যপক ক্ষতি হয়েছে। এসব সরঞ্জামের কম্পন, তাপ ও চাপ স্থাপনাটির কতটা ক্ষতি করেছে, আমরা তা বিশেষজ্ঞ সমীক্ষার মাধ্যমে নির্ধারণ করে মেরামত কার্যক্রম পরিচালনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে আমরা সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এবং প্রত্নতত্ত্ব¡ অধিদপ্তরের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

বিবৃতিতে স্বাক্ষর করেন লেখক, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, কবি ও সাংবাদিক হালিম আজাদ, শিশু সংগঠক রথীন চক্রবর্তী, কবি ও মানবাধিকারকর্মী শাহেদ কায়েস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শংকর রায়, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ধীমান সাহা জুয়েল, পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি ও কবি রহমান মুজিব, চিত্রশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক অমল আকাশ, কবি কাজল কানন, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি রীনা আহমেদ, বীর মুক্তিযোদ্ধা ল²ী চক্রবর্তী, উন্মেষ সাংস্কৃতিক সংসদের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক দিনা তাজরীন, কবি পলল পরাগ, সাংবাদিক আফসার বিপুল, শিক্ষক কৃতি কণিকা, শিল্পী অমিতাভ চক্রবর্তী, কাব ও শিল্পী আহমেদ বাবলু ও সাংবাদিক রহমান সিদ্দিক।