News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি দুই ব্যবসায়ীকে জরিমানা


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | আড়াইহাজার প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৬:১৯ পিএম আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি দুই ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার বিকালে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন হাবিবুর রহমান (৩৫)। তাঁর প্রতিষ্ঠান হাবিবুর অটো হাউজকে ১৫ হাজার টাকা, আব্দুল মতিন (৩৫) নামের ব্যবসায়ীর প্রতিষ্ঠান আল নিহাল এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তাঁদের এই অর্থদণ্ড দেওয়া হয়৷ 

ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন জানান,  এলপিজি গ্যাসের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে প্রভাকরদী বাজারে অভিযান চালানো হয়। এ সময় অতিরিক্ত দামে এলপিজি বিক্রির প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়। অভিযানের সময় আরও কয়েকজন দোকানদার পালিয়ে যান।