News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ০৫ অক্টোবর, ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

বিশ্ব শিক্ষক দিবসে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে র‌্যালি


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৬, ০৮:২৪ পিএম বিশ্ব শিক্ষক দিবসে বিএম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজে র‌্যালি

শিক্ষকদের মর্যাদা, অধিকার, পেশাগত অবস্থার উন্নয়ন এবং জাতি গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি দিতে বন্দর উপজেলার বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালন করা হয়। এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য-‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশার সুরক্ষা, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠন’।

সোমবার (৫ অক্টোবর) দুপুর ১২টায় বিএম ইউনিয়ন স্কুল ও কলেজের প্রাঙ্গণে বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের র‍্যালি ও আলোচনা সভায় অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীগণ অংশগ্রহণ করেন।

র‌্যালি ও সভায় উপস্থিত ছিলেন বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের এডহক কমিটির অভিভাবক প্রতিনিধি মেহেদী হাসান সজীব, শিক্ষক প্রতিনিধি লিয়াকত আলী, সহকারী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

এর আগে বি এম ইউনিয়ন স্কুল ও কলেজের প্রাথমিক শাখায় প্রধান শিক্ষিকা রোকসানা সামিয়া’র নেতৃত্বে শিক্ষক-শিক্ষিকারা র‌্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভা করেন।