নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই ট্রাকের মাঝখানে চাপা পড়ে ফেরির লাইনম্যান আশরাফ হোসেন আসাদ নিহত হয়েছে।
সোমবার সকালে ফতুল্লার বক্তাবলী ফেরিতে এঘটনা ঘটে। এনিয়ে একাধিক দুর্ঘটনায় এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
নিহত আশরাফ হোসেন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের পূর্ব গোপালনগর এলাকার হোসেন মিয়া ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ধলেশ্বরী নদীর উপর দিয়ে যানবাহন পাড়াপাড়ের জন্য যে ফেরি দেয়া হয়েছে তার উভয় তীরের অবস্থা খুবই খারাপ। ফেরিতে উঠার পথ উচু নিচু ভাঙ্গা। যানবাহন ফেরিতে উঠার সময় ব্রেক ধরেও গাড়ি থামাতে পারেনা। সকালেও প্রথমে একটি ট্রাক উঠে। পরে আরেকটি ট্রাক উঠার সময় আশরাফ হোসেন আসাদ সিরিয়াল দেখাচ্ছিলেন। এসময় ট্রাকটি ফেরিতে দ্রুত গতিতে উঠে। তখন আসাদ দুই ট্রাকের মাঝখানে পড়ে গুরুতর আহত হয়। এসময় ফেরিতে থাকা লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত টিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, উচু ভাঙ্গা সড়কের কারনে কয়েক মাস আগে ফেরির কাছে আখের রস বিক্রেতার মাদ্রাসা পড়ুয়া শিশু পুত্র ট্রাকের চাপায় মারা যায়। এর আগে ফেরিতে নিরাপত্তা বেস্টনি না থাকায় বেশ কয়েকটি যানবাহন মাঝ নদিতে পড়ে যায়।
স্থানীয়দের দাবী ফেরিতে উঠার সড়ক মেরামত করতে হবে এবং ফেরিতে যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নয়তো যেকোন সময় প্রতিবাদে বিক্ষুদ্ধ হয়ে উঠবে এলাকাবাসী।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।






































আপনার মতামত লিখুন :