নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত সেবা সম্পর্কে সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৬ জুন সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
এসময় অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মুনিরুল ইসলাম।
ক্যাম্পেইনে বক্তারা গ্রামীণ জনগণের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে এবং ছোটখাটো বিরোধ স্থানীয়ভাবে ও স্বল্প সময়ে নিষ্পত্তিতে গ্রাম আদালতের গুরুত্ব ও কার্যকারিতা তুলে ধরেন। সাধারণ মানুষকে আইনি জটিলতা এড়িয়ে গ্রাম আদালতের সেবা গ্রহণের আহ্বান জানানো হয়।
দিনব্যাপী আয়োজিত এই সচেতনতামূলক ক্যাম্পেইনে গ্রাম আদালত বিষয়ক বিশেষ আলোচনা সভা, একটি বর্ণাঢ্য র্যালি এবং সচেতনতামূলক ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষ অংশে উপস্থিত সাধারণ মানুষ ও তরুণদের নিয়ে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্য, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

































আপনার মতামত লিখুন :