News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা সোমবার, ১৫ জুন, ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার 


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৬:৪৭ পিএম নারায়ণগঞ্জে অপহৃত ২ বছরের শিশু উদ্ধার, ২ জন অপহরণকারী গ্রেফতার 

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকা থেকে রোববার (১৪ জুন) সন্ধ্যায় অপহৃত ২ বছরের শিশুকে উদ্ধার করেছে র‍্যাব-১১ এর একটি টিম। এসময় অপহরনের সঙ্গে জড়িত ২ জন অপহরণকারী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো: সুজন মিয়া (৩১) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চরকালিকাপুর এলাকার মো: তোতা মিয়ার পুত্র এবং মাজেদা (২৯) চাঁদপুর জেলার সদর থানাধীন পুরান বাজার এলাকার শাহাজানের মেয়ে। তারা বর্তমানে ফতুল্লার লামাপাড়া হাজী ইমান আলীর বাড়ির ভাড়াটিয়া।  

সোমবার বিকেলে র‍্যাব-১১ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়,  এজাহার সূত্রে জানা যায়, বাদী ও গ্রেফতারকৃত আসামিদ্ধয় ফতুল্লা থানাধীন লামাপাড়া এলাকায় পাশাপাশি বাসায় ভাড়া থাকত।  আসামীদ্বয়ের বাসা বাদীর বাসার পাশাপাশি হওয়ায় তারা প্রায় সময় বাদীর বাসায় আসতো এবং তার একমাত্র ২ বছরের শিশু সন্তানকে  কোলে নেওয়া সহ আদর করত। এরই মধ্যে গত ১২ জুন সকাল ১১টার গ্রেফতারকৃত আসামি সুজন ও মাজেদা বাদীর বাসায় ঢুকে আদর করার ছলে ২ বছরের শিশু সন্তানকে অপহরণ করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরবর্তীতে আসামিরা ফোন করে মুক্তি পণ  হিসাবে ১ লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে বাচ্চা কে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে ভিকটিমের পরিবার র‍্যাব-১১ এর শরণাপন্ন হলে সুনির্দিষ্ট তথ্য ও নিজস্ব গোয়েন্দা নজরদারির ভিত্তিতে র‍্যাব-১১, সদর কোম্পানী এর একটি আভিযানিক দল ১৪ জুন সন্ধ্যা ৬ টার দিকে চাষাঢ়া এলাকায় 

অভিযান পরিচালনা করে ২ বছরের বাচ্চা অপহরণকারী মো: সুজন মিয়া ও মাজেদাকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে অপহৃত দুই বছরের শিশুকে উদ্ধার করা হয়। আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।